মিরসরাইয়ে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, বখাটে গ্রেপ্তার

0

মিরসরাই প্রতিনিধি::মিরসরাইয়ে জোরপূর্বক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার মামলার আসামী অমৃত জলদাশকে (২৩) গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ।

সোমবার (৩ এপ্রিল) সকালে উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের দাশপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃত বখাটে অমৃত একই এলাকার বাসিন্দা করুণা জলদাশের পুত্র।

মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম পিপিএম জানান, মঘাদিয়া ইউনিয়নের দাশপাড়া এলাকার এক গৃহবধূকে গত ২৬ মার্চ রাতে তার শয়ন কক্ষে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে অমৃত জলদাশ।

পরে ওই গৃহবধূর চিৎকারে বাড়ির লোকজন ছুটে বখাটে অমৃত পালিয়ে যায়। এই ঘটনায় গত ২ এপ্রিল ওই গৃহবধূ বাদী হয়ে মিরসরাই থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর সোমবার সকালে দাশপাড়া থেকে অমৃত জলদাশকে গ্রেপ্তার করা হয়ছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.