মুক্তির দিন পেছালো আমিরের ‘সিক্রেট সুপারস্টার’

0

বিনোদন : দীপাবলিতে সিনেমা মুক্তি দেয়ার জন্য পেছালো আমির অভিনীত ‘সিক্রেট সুপারস্টার’ মুক্তির তারিখ। ভারতের চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ তার এক টুইট বার্তায় এই কথা জানান।

পরিচালক অদ্ভেত চন্দনের এই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল আগস্টের ৪ তারিখে। কিন্তু তরন আদর্শের দেয়া তথ্যানুসারে এ বছর ১৯ অক্টোবরের কাছাকাছি সময় চলচ্চিত্রটি মুক্তি পাবে।

‘সিক্রেট সুপারস্টার’ সিনেমায় বলিউড সাম্রাজ্যের অন্যতম রাজা আমির খানকে দেখা যাবে ক্যামিও চরিত্রে। তার সঙ্গী হিসেবে এই সিনেমায়ও থাকছেন ‘দঙ্গল’ কন্যা জায়রা ওয়াসিম। সিনেমাটি নিয়ে এরই মধ্যে দারুণ সারা পড়েছে বলিউড পাড়ায়। ধারণা করা হচ্ছে আমির অভিনীত আরেকটি ‘মাস্টার পিস মুভি’ হবে সিক্রেট সুপারস্টার। এনডিটিভি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.