খেলাধুলা : আইপিএল এর দশম আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অংশনিতে আগামিকাল মঙ্গলবার দেশ ছাড়বেন বাংলাদেশের পেস সেনসেশন মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কা থেকে শুক্রবার দেশে ফিরেই নিজ বাড়ি সাতক্ষীরায় চলে গিয়েছিলেন তরুণ এই পেসার। সেখানে দুদিনের ছুটি কাটিয়ে সোমবার সকালে ঢাকায় ফিরেছেন। সব ঠিক থাকলে কাল বিকেলে রওনা দেব।’
ভারতে পা রেখেই ক্রিকেট নিয়ে ব্যস্ত হয়ে যাবেন মোস্তাফিজ। ১২ এপ্রিল হায়দরাবাদের ম্যাচটা খেলার কথা তার। তবে এবার আইপিএলে কটা ম্যাচ খেলতে পারবেন তা নিয়ে তিনি নিজেও দ্বিধায়, ‘এটা নিয়ে এখনো কিছু বলতে পারছি না। আয়ারল্যান্ড সফরের আগে দেশে ফিরতে পারি, আবার ভারত থেকে সরাসরি দলের সঙ্গে যোগ দিতে পারি।
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে বাংলাদেশ দলের রওনা দেওয়ার কথা ২৬ এপ্রিল। আগে সাসেক্সে গিয়ে কন্ডিশনিং ক্যাম্প করবে দল। অবশ্য আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচ ১২ মে। দশম আসরেও চ্যাম্পিয়নদের শুরুটা দারুণ হয়েছে। দুটি ম্যাচেই জয় তুলে নিয়েছে ওয়ার্নার বাহিনী।
