নিজস্ব প্রতিবেদক:: সপ্তাহ খানেক ধরে চলছে বন্দর নগরী চট্টগ্রামে ক্ষমতাসীন দলের দুই নেতার ‘কাদা ছোড়াছুড়ি’। এ অবস্থায় নগরীর শহীদমিনার চত্বরে মুখোমুখি হচ্ছেন নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
১৭ এপ্রিল ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস’ উপলক্ষে শহীদমিনার চত্বরে আলোচনা সভার আয়োজন করছে নগর আওয়ামী লীগ। প্রকাশ্যে ‘দুই মেরুতে অবস্থান নেয়া’ মহিউদ্দিন চৌধুরী ও মেয়র নাছির দলীয় এ কর্মসূচিতে একমঞ্চে এসেছেন।নগরবাসীর চোখ মুজিবনগর দিবসের এ কর্মসূচিকে ঘিরে।
এ কর্মসূচি নিয়ে দুই নেতার অনুসারীদের মধ্যে চলছে পাল্টাপাল্টি শোডাউনের প্রস্ততি।
শহীদ মিনার প্রাঙ্গনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের শপথ গ্রহণ দিবসের আলোচনা সভায় সঞ্চালক খোরশেদ আলম সুজন ব্যক্তির নামে স্লোগান দিতে নিষেধ করেন।পরিস্থিতি থমথমে বিরাজ করছে। মঞ্চের দুপাশে দুই গ্রুপের অনুসারীরা অবস্থান করছে। সমাবেশ স্থলে মহিউদ্দীন চৌধুরী উপস্থিত হওয়ার কিছুক্ষন পর নগর ছাত্রলীগ মিছিল নিয়ে সমাবেশে হাজির হয়।মিছিলে মহিউদ্দীন চৌধুরীর নামে স্লোগানে স্লোগানে মুখরিত করে ছাত্রলীগ, ইসলামিয়া কলেজ ও নগর যুবলীগ।
সুজন সবাইকে স্লোগান দিতে নিষেধ করলেও না শুনলে মহিউদ্দীন চৌধুরী নিষেধ করলে কিছুক্ষন পর স্লোগান বন্ধ করেন। সমাবেশে মেয়র উপস্থিত আছেন। মঞ্চের পাশে নেতাকর্মীদের ভীড় করলে মহিউদ্দীন চৌ: তাদেরকে সরিয়ে দেন।
