গুরা মরিচে রং মিশিয়ে প্যাকেট করে বাজারজাত

0

কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড : দীর্ঘদিন ধরে গুরা মরিচে রং মিশিয়ে তা প্যাকেট করে বাজারজাত করতো সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের আলীনগরের ব্যাবসায়ী মোঃ সালাউদ্দিন। এমন সংবাদে আজ (১৭ এপ্রিল) সোমবার দুপুর সাড়ে ১২ টার সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে গুড়া মশলার কারখানায়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন। অভিযানে দেখা যায় পুরানো পচা এবং ফাংগাস পড়ে সাদা হয়ে গেছে এ রকম মরিচ গুড়া করে প্যাকেটজাত করে বিক্রি করছে। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সাদা মরিচ দেখিয়ে মালিকের কাছে জানতে চান, মরিচ তো সাদা গুড়া করলে লাল হয় কেন এই প্রশ্নের উত্তরে মালিক স্বীকার করেন তিনি অপরাধ করেছেন।

মরিচে রং মিশান কিনা জানতে চাইলে তিনি বলেন, স্যার অন্যায় করেছি। গুড়া মশলায় আর কি কি করেন জানতে চাইলে তিনি বলেন, এতদিন কিছু এদিক সেদিক করেছি আর হবে না। পচা মরিচের বিষয়ে তিনি জানান,আর পচা মরিচ ব্যবহার করবেন না। এসকল অপরাধের জন্য ভ্রাম্যমাণ আদালত মালিক সালাউদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কারখানা বন্ধ করে দেয়া হয়।

                     ভ্রাম্যমান আদালত পরিচালনা । ছবি- নিজস্ব প্রতিনিধি

এদিকে উপজেলার মাদামবিবির হাট এলাকায় গাড়ির ব্যাটারী পানি ডিস্টল ওয়াটার তৈরীর মেশিন দিয়ে ড্রিংকিং ওয়াটার তৈরী করছে আর ও নামের একটি কারখানায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

দেখা যায় বিএসটি আই এর লাইসেন্স না থাকা সত্ত্বেও বি এস টি আই এর নকল লোগো ব্যবহার করে ড্রিংকিং ওয়াটার এবং গাড়ির ব্যাটারির জন্য ডিস্টল ওয়াটার তৈরী করছেন কারখানার মালিক আবদুল মান্নান। এসময় মালিককে ২০ হাজার টাকা জরিমানা এবং কারখানা সিলগালা করে দেওয়া হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.