চট্ট্রগ্রামে ১৫ জন সাংবাদিককে অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী

0

সিটিনিউজবিডিঃ শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে ১৫ জন অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকের অনুদানের চেক হস্তান্তর করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহউদ্দিন ।

অনুদান প্রাপ্ত সাংবাদিকরা হচ্ছেন- দৈনিক সুপ্রভাতের এম নাসিরুল হক ও অপর্ণা খাস্তগীর, দৈনিক পূর্বকোণের রঞ্জিত কুমার দে, প্রভাত বড়–য়া, রোকসানুল ইসলাম ও ই পারভেজ ফারুকি, দৈনিক আজাদীর হাসান ফারুকি ও বশির আহমেদ, বিটিভি’র সাজ্জাদ হোসেন, দৈনিক কর্ণফুলির মোহাম্মদ আলী পাশা, দৈনিক চট্টগ্রাম মঞ্চের সাইদুল আজাদ, মুক্তিযোদ্ধা সাংবাদিক নূর মোহাম্মদ রফিক ও সাংবাদিক সান্টু কুমার দাস এবং প্রয়াত সাংবাদিক আবদুল আজিজের পরিবার।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) এজাজ ইউসুফী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহউদ্দিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সারওয়ার, বিএফইউজে’র যুগ্ম সম্পাদক আসিফ সিরাজ, সিপিসি সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজে সম্পাদক হাসান ফেরদৌস, সিইউজে সাবেক সভাপতি শহীদুল আলম অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বক্তৃতা করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.