নাক ফোঁড়ালেন আমির

0

বিনোদন : বলিউড অভিনেতা আমির খান। সবাই তাকে ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ ডাকলেও নিজেকে ‘মিস্টার প্যাসনেট’ ভাবতেই পছন্দ করেন এ অভিনেতা। সিনেমার প্রয়োজনে সবকিছুই করেন তিনি।

মঙ্গলবার (২ মে) ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ছবিতে আমির খানের সঙ্গে দেখা গেছে তাকে। ছবির ক্যাপশন হিসেবে তিনি লিখেন, ‘যখন প্রস্তুতির মুহূর্তে অনুপ্রেরণা দাতার সঙ্গে দেখা হয়। আমির খান। মিস্টার পারফেক্টশনিস্ট।

সুশান্তের ছবিটি অন্য একটি কারণেও সবার নজরে এসেছে। এতে আমির খানকে নাক ফোঁড়ানো অবস্থায় দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তার পরবর্তী সিনেমার প্রয়োজনেই নাক ফুঁড়িয়েছেন আমির। আমির খানের পরবর্তী সিনেমা থাগস অব হিন্দুস্তান। সিনেমায় তার চরিত্রটি কেমন হবে তা এখনো খোলাসা করেনি তিনি। বর্তমানে সে সিনেমারই প্রস্তুতি নিচ্ছেন তিনি।

মাঝে মাথায় পাগড়ি পরেছিলেন আমির। ধারণা করা হয়েছিল থাগস অব হিন্দুস্তান সিনেমার জন্যই তিনি এমনটা করছেন। কিন্তু পরবর্তীতে দেখা যায়, একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে এই লুকে হাজির হন আমির।

থাগস অব হিন্দুস্তান সিনেমাটিতে আমির খান ছাড়াও অভিনয় করবেন অমিতাভ বচ্চন। তবে মূল নারী চরিত্রে কে থাকবেন তা এখনো নির্ধারণ হয়নি। সিনেমাটি পরিচালনা করবেন বিজয় কৃষ্ণ আচার্য। আমির খানের ধুম-থ্রি সিনেমাটি পরিচালনা করেছিলেন তিনি। আগামী জুন থেকে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে। আগামী বছর দিওয়ালিতে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। সূত্র- অনলাইন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.