নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ::বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, দেশের উন্নয়নের ৮০ শতাংশ ভূমিকা রেখে চলেছে শ্রমিকেরা। পরিবহন শ্রমিকেরা মেহনত করে সংসারের ব্যয় ভার বহন করে থাকে।
বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্ব প্রথম শ্রমিকদের বেতন বৃদ্ধি করে মর্যাদা দিয়েছেন। গাড়ীর শ্রমিদের আইন মেনে গাড়ী চালনোর আহ্বান জনান। চন্দনাইশের পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, কোন ভাবেই অযথা সিএনজি ট্যাক্সি ধরে ৫/১০ হাজার টাকা জরিমানা করতে পারবেনা। করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি হুশিয়ার করে দেন। বাদামতল থেকে দোহাজারী পর্যন্ত হাইওয়ে সড়কে সিএনজি ট্যাক্সি চালানোর আশ্বাস প্রদান করেন। এদেশে যা উন্নয়ন হয়েছে তাতে শ্রমিকদের ভূমিকা সবচেয়ে বেশি। বর্তমান বাংলাদেশে শ্রমিকদের পরিশ্রমের কারণে বাংলাদেশ এখন খাদ্য ঘাটতি পূরণ করে সয়ং সম্পূর্ণ হয়েছে। সে সাথে বিদেশে খাদ্য রপ্তানি করছে।
সোমবার (১ মে) সকালে চন্দনাইশ অটোরিক্সা চালক সমবায় সমিতির উদ্যোগে বিশ্ব মে দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি চট্টগ্রাম- কক্সবাজার মহা সড়ক পদক্ষিণ শেষে পুরাতন কলেজ গেইট চত্ত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা রহমতুল্লাহ সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম -১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন, হাশিমপুর ইউপি চেয়ারম্যান আলমগীর ইসলাম চৌধুরী। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, চেয়ারম্যান তাপস চৌধুরী, বিমান শ্রমিক লীগ সভাপতি দিদারুল আলম, আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দীন চৌধুরী, জসিম উদ্দীন চৌধুরী, যুবলীগ নেতা হেলাল উদ্দীন চৌধুরী, শিপন, শ্রমিক লীগ নেতা বেলাল উদ্দীন, মোহাম্মদ ইউনুচ, শেখ খলিলুর রহমান প্রমুখ ।
