ক্যাটরিনাকে খুনি বললেন সালমান

0

বিনোদন : সালমান-ক্যাটরিনার সম্পর্ক দীর্ঘ সময় পর ভেঙে যায়, তবে এ বিষয়ে কথাবার্তা বলার ব্যাপারে সালমান বরাবরই ছিলেন উদাসীন। সম্প্রতি আবারো খবর প্রকাশিত হয় গণমাধ্যমে, বিষয় ছিল আবার তারা একসঙ্গে অস্ট্রিয়াতে। কেন ছিলেন, সেটাও জানেন তো! পরিচালক আলি আব্বাস জাফরের ‘টাইগার জিন্দা হ্যাঁয়’র শুটিংয়ে তারা মিলিত হন ওখানে।

তবে সালমান কিংবা ক্যাট ভক্তদের বরাবরের প্রত্যাশা, সালমান-ক্যাটরিনা যদিও আবারো একসঙ্গে থাকেন, মানে সম্পর্কটা জোড়া লাগলে কতই না ভালো হতো। যদিও বাস্তবতা ভিন্ন, বিদেশির প্রেমে সালমান এখন মগ্ন। তবে ক্যাটরিনার প্রতি সালমানের যে টানা-অনুভূতি এখনো বহমান তা সালমান আরো একবার বলেই ফেললেন। গত শুক্রবার ক্যাটরিনার একটি ছবি সালমান সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আইডি থেকে প্রকাশ করেছেন। যেখানে তার ক্যাপশনও ছিলো দারুণ রোমান্টিক।

ক্যাপশনে সালমান বলেন, ‘আমি অবশ্যই একটি বড় টিউবলাইট, যে জানতে পারলো বাঘের বাঘিনী একজন খুনি।’ খুনি শব্দের সঙ্গে তিনি জুড়ে দিলেন ক্যাটরিনাকে।

উল্লেখ্য, ‘টিউবলাইট’ এ সালমান ছাড়া আরো অভিনয় করছেন চিনা অভিনেত্রী জু-জু, সোহেল খান, প্রয়াত ওম পুরি। তবে আলী আব্বাস জাফরের ‘টাইগার জিন্দা হ্যাঁয়’-তে একসঙ্গে সালমান-ক্যাট থাকছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.