মালিতে প্রেমিক যুগলকে পাথর ছুঁড়ে হত্যা

0

সিটিনিউজ ডেস্ক::মালির উত্তরাঞ্চলীয় তাগলিতে ‘ইসলামপন্থীরা’ অবিবাহিত এক যুগলকে পাথর ছুঁড়ে হত্যা করেছে। বুধবার স্থানীয় কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানায় কিদালের আগুয়েলহোক অঞ্চলের কাছে অবস্থিত তাগলিতে মঙ্গলবার এই পাথর নিক্ষেপের ঘটনা ঘটে।

জিহাদি গোষ্ঠীটি ওই অঞ্চল দখল করার পর এটাই এ ধরনের প্রথম ঘটনা। ২০১২ সালের মার্চ মাসে জিহাদিরা মালির উত্তরাঞ্চলীয় প্রধান প্রধান নগরীগুলো দখল করে নেয়।

স্থানীয় এক কর্মকর্তা বলেন, ‘ইসলামপন্থীরা ওই নারী ও পুরুষকে দুইটি গর্তের মধ্যে ফেলে পাথর ছুঁড়ে হত্যা করে। তারা বিয়ে না করে

একসঙ্গে বসবাস শুরু করেছিল। তাদেরে গলা পর্যন্ত মাটির মধ্যে ঢুকিয়ে দেয়া হয়, এরপর পাথর ছুঁড়ে মৃত্যু নিশ্চিত করা হয়।

ওই কর্মকর্তা আরো বলেন, পাথর ছুঁড়ে এই হত্যাকাণ্ডে অংশ নিতে জনগণকেও আহ্বান জানানো হয়। ওই প্রেমিক যুগল মারা না যাওয়া পর্যন্ত চার জন তাদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে।

আরেকজন স্থানীয় কর্মকর্তা বলেন, ইসলামপন্থীরা এই অবিবাহিত প্রেমিক যুগলের বিরুদ্ধে ‘শরীয়াহ আইন’ লংঘনের অভিযোগ আনেন। ইসলামী শরীয়াহ অনুযায়ী এই অপরাধের শাস্তি পাথর ছুঁড়ে হত্যা।

মালির মানবাধিকার সংস্থা এএমডিএইচ এই ঘটনাকে ‘কাপুরুষোচিত হত্যাকাণ্ড’ বলে মন্তব্য করেছে।

এএমডিএইচের কর্মকর্তা ওমর দিয়াকিতি বলেন, যারা এই বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিতে হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.