কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড::সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া এলাকায় ঢাকামুখি একটি যাত্রীবাহী বাস থেকে ১ হাজার পিচ ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছে হাইওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ মে) বার আউলিয়া হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ছালেহ্ আহাম্মদ পাঠানের নের্তৃত্বে সীতাকুন্ড থানাধীন দক্ষিন ঘোড়ামারা সোনা মিয়া ড্রাইভারের বাড়ীর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামূখী একটি যাত্রীবাহী বাস থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১ হাজার পিচ ইয়াবাসহ মো. ফারুক (৩০) নামের এক যাত্রীকে আটক করেছে। উক্ত যাত্রী তার শরীরে বিশেষ কায়দায় ইয়াবাগুলো পাচার করছিল ।
আটককৃত ইয়াবার আনুমানিক মুল্য প্রায় তিন লক্ষ টাকা বলে জানা যায়। আটককৃত ফারুক কাদিরপুর(গনি সওদাগর বাড়ি)গ্রামের বেগমগঞ্জ থানার নোয়াখালীর জেলার মৃত নুর আলম এর পুত্র বলে জানা যায়।
বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ছালেহ্ আহাম্মদ পাঠান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটকৃত ফারুকের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে।
এ বিভাগের আরও খবর
