চট্টগ্রাম নগরীকে আধুনিক নগরী করতে সকলকে এগিয়ে আসার আহ্বান -আ.জ.ম নাছির

0

সিটিনিউজ : নগরীর ভিআইপি ব্যাংকোয়িটে রামগতি কমলনগর সমিতি চট্টগ্রামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন প্রধান অতিথির বক্তৃতায় বলেন, প্রাকৃতিক সৌন্দর্য্যরে লীলাভূমি চট্টগ্রাম। অপার সম্ভবাননার শহর এই চট্টগ্রাম। এই নগরীকে মায়ের মতো ভালোবেসে একটি আধুনিক বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে সকল দলমত ও পথের উর্ধ্বে উঠে সকল নাগরিককে এগিয়ে আসতে হবে। প্রতিটি নাগরিক একযোগে কাজ করলে আমরা অতিদ্রুত চট্টগ্রাম সিটিকে ক্লিনসিটি গ্রীণসিটি বানাতে সক্ষম হব।

এম আবদুল বাতেন বিপ্লবের সঞ্চালনায় ইঞ্জিনিয়ার মো: আবদুস সহিদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, লক্ষ্মীপুর সমিতির সভাপতি সাবেক কমিশনার আলহাজ্ব এম.এ. কাশেম, ক্যাপ্টেন শহীদ উদ্দিন মাহবুবু, আলহাজ্ব নজরুল ইসলাম, মো: ফরিদ উদ্দিন, প্রফেসর এম. মান্নান, আলহাজ্ব শাহ্ আলম, ডাঃ মমিনুর হক, ক্যাপ্টেন আতাউর রহমান, মিজানুর রহমান রতন, এডিসি এবিএম ফয়েজুল ইসলাম, আকবর হোসেন, পুলিশ পরিদর্শক শাহজাহান কামাল, পুলিশ পরিদর্শক কবির হোসেন, ইঞ্জিনিয়ার গোলাম মোরশেদ, মওদুদ আহম্মদ এজাজ, ফয়সাল মোহন, এমরান হোসেন, মিরাজ হোসেন, সাইফুল ফরহাদ ও ইব্রাহিম প্রমুখ।

সভায় রামগতি কমলনগর সমিতি চট্টগ্রামের দ্বি-বার্ষিক সম্মেলনে ইঞ্জি: আবদুস সহিদ সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি মালেক ওমর বাবু এবং এম. আবদুল বাতেন বিপ্লবকে সাধারণ সম্পাদক করে ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.