নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে শাহীনুর বেগম (২৫) নামে এক গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার(২৯ মে)বিকালে নগরীর বাকলিয়া মাষ্টারপুল কাজেম আলী রোডের মারোয়া ম্যানশনের ৬ষ্ট তলায় এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাজেম আলী রোডের মারোয়ার ম্যানশনের ৬ষ্ট তলার একটি রুমে ভাড়া থাকতেন শাহীনুর ও তার স্বামী জামাল হোসেন। দুপুরে নিহতের বোনের মেয়ে সেখানে গিয়ে তার খালাকে ডাকাডাকি করতে থাকে। ভিতর থেকে কোন সাড়া শব্ধ না পেয়ে সজোওে দরজা ধাক্কা দিলে দরজা খুলে যায়।
এ সময় রুমের মেঝেতে রক্তাক্ত মরদেহ দেখে চিৎকার শুরু করে। পরে বাড়ীওয়ালার ড্রাইভারসহ অন্যান্য লোকজন এসে পুলিশকে খবর দেয়।নগর পুলিশের উপ পুলিশ কমিশনার (দক্ষিন)মোস্তাইন হোসাইন খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন ধারনা করা হচ্ছে ভোর ৫টা থেকে সকাল ৮টার মধ্যে এ হত্যাকান্ড সংঘটিত হতে পারে।
তবে কারা কি কারণে এ হত্যাকান্ড সংঘটিত করেছে সে ব্যাপারে জানতে পারেনি পুলিশ। নিহতের গলা ও পেটে ছুরি দিয়ে কাটা রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।
