সাংসদ ওয়াসিকা অগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে ঢেউটিন বিতরণ
নিজস্ব প্রতিনিধি : আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ০৭নং ওয়ার্ডে খুইল্লার বাড়িতে গত ০৮ তারিখ দুপুর বেলা অগ্নিসংযোগের কারণে ০৫টি বাড়ি সম্পূর্ণ রূপে পুরে ছাই হয়ে যায়। আজ শনিবার ক্ষতিগ্রস্থ পরিবারকে মাননীয় সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান এর পক্ষ থেকে ঢেউটিন বিতরণ করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে মাননীয় সংসদ সদস্যের পক্ষ থেকে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করা হয়।
এসময় আনোয়ারা উপজেলা আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ রুস্তম আলী,আব্দুর রহিম, উপজেলা শ্রমীকলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক আজিজ, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা রাজিন দাশ রাহুল, মোঃ রুস্তমুল ইসলাম, শের আলী, শফিক, আমান উল্লাহ, ওহিদুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন।
