কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড::সীতাকুণ্ডে বাসের ধাক্কায় দুই পথচারী নিহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৮ জুন) রাত সাড়ে সাতটার সময় সীতাকুণ্ড উত্তর বাইপাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় ঢাকামুখী একটি দ্রুতগামী বাস দুই পথচারীকে ধাক্কা দিলে নজরুল (২৮) নামে এক পথচারী ঘটনাস্থলে নিহত হয়।
আহতবস্থায় আকবর (৭০) নামের অপর ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় সীতাকুণ্ড হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত নজরুলের বাড়ি সীতাকুণ্ডের মুরাদপুর এবং আকবরের বাড়ি নওগা বলে জানা গেছে। সে সীতাকুণ্ড কলেজ রোড এলাকায় দীর্ঘদিন ধরে রিক্সা চালাতো।
ট্রাফিক সার্জেন্ট আবদুল আজিজ জানায়, ঢাকামুখী হানিফ ভলবো একটি দ্রুতগতির বাস দুই পথচারীকে ধাক্কা দিয়ে পালিয় যায়। এতে এক পথচারী ঘটনাস্থলে এবং অন্য পথচারী হাসপাতালে মারা যায়।
এ বিভাগের আরও খবর
