সীতাকুণ্ডে ১১ শ পিস ফেন্সিডিলসহ আটক ২

0
সীতাকুণ্ড প্রতিনিধি::সীতাকুণ্ডে উপজেলার ভাটিয়ারী এলাকা থেকে ট্রাকভর্তি ফেন্সিডিল সহ মোঃ  আলমগীর হোসেন (৫৫) এবং মো: শফিক মোল্লা (৬২) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।
বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া)  আমিরুল্লাহ বলেন, কুমিল্লা থেকে ফেন্সিডিল সহ একটি ট্রাক চট্টগ্রামের দিকে আসছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ১শ পিস ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।
এ ঘটনায় আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.