ড্রেনে পড়ে সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যু

0

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম নগরীতে ড্রেনে পড়ে শীলব্রত বড়ুয়া স্বপন (৭৭) নামে সাবেক এক সরকারি কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে চাক্তাই খাল থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শীলব্রত রাঙামাটির কাউখালি উপজেলার সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা। দুই বছর আগে তিনি সরকারি চাকরি থেকে অবসর নেন।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, রবিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর দামপাড়া এলকায় আত্মীয়ের বিয়ের দাওয়াত খেতে গিয়ে ড্রেনে পড়ে নিখোঁজ হন সাবেক কর্মকর্তা স্বপন। সোমবার দুপুরে ঘটনাস্থলের কয়েক কিলোমিটার দুরে চাক্তাই খালে ভাসমান অবস্থায় তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.