‘সংঘাতময় পরিস্থিতির জন্য খায়রুল হকই দায়ী’

0

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারন সম্পাদক আবুল হাসেম বক্কর বলেছেন তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক দেশকে চূড়ান্তভাবে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন।

গণতন্ত্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন। বর্তমান রাজনৈতিক অচলাবস্থা এবং সংঘাতময় পরিস্থিতির জন্য বিচারপতি খায়রুল হকই দায়ী।

তিনি একজন অবসরপ্রাপ্ত বিচারপতি হয়ে সরকারের চাকরী গ্রহন করা নজিরবিহীন এবং আত্মবিক্রয়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

শনিবার (১৯ আগষ্ট) বিকালে নগরীর কাজীর দেউরীস্থ দলীয় কার্যালয় মাঠে হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের ৩৭ প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, চট্টগ্রাম এখন বসবাসের অযোগ্য শহরে পরিণত হয়েছে। শহরে পানি নিষ্কাশনের নালা এবং খাল সমুহ বর্জ্য ফেলে অনেকটা অকার্যকর করে ফেলা হয়েছে।

নালার উপর অপরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয় ও দোকানঘর স্থাপন করে পানির গতি প্রবাহকে বাধাগ্রস্থ করেছে। তাতে বৃষ্টির পানি সরে যেতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

তিনি ঐসব খাল সমুহ সংস্কার এবং কর্ণফুলী নদী ড্রেজিং করে গভীরতা বাড়ানোর জোর দাবী জানান।

হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুবুল আলম পান্নার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান বলেন সরকার দেশের বন্যা দুর্গত মানুষের পাশে না দাঁড়িয়ে ষোড়শ সংশোধনীর রায় নিয়ে রাজনীতি করছে।

এই সরকার জনগনের ভোটে নির্বাচিত নয় বলে সাধারন মানুষের কথা চিন্তা না করে নিজেদের ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত। তারা একদিকে বিচার বিভাগকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে অন্য দিবে রাতের আধারে আপোষ করার চেষ্টা করছে।

সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান দিদারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ শাহ আলম, ইয়াছিন চৌধুরী লিটন, মনজুর আলম মনজু, প্রচার সম্পাদক সিহাব উদ্দিন মবিন, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর বিএনপির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আবদুল নবী প্রিন্স, হকার্স কল্যান সম্পাদক আবদুল বাতেন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক মোঃ ইদ্রিস আলী, সহ প্রচার সম্পাদক খোরশেদ আলম কুতুবী, সহ যুব বিষয়ক সম্পাদক আজাদ বাঙ্গালী, সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু মুছা, সহ ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলু, সদস্য আবুল মনছুর রুমেল, নগর যুবদল নেতা ছাইফুর রহমান শপথ,নগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খাঁন, আলাউদ্দিন সুমন প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.