নিজস্ব প্রতিবেদক::১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন চট্টগ্রাম সংসদীয়-৯ আসনের সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
শনিবার (১৯ আগস্ট) এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এলাকা পরিদর্শনকালে তিনি বলেন, প্রাকৃতিক দূর্যোগের কারণে এলাকায় জলাবদ্ধতায় জনজীবনে ব্যাপক ক্ষয়ক্ষতি ও সমস্যা সৃষ্টি হওয়াতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন। সাম্প্রতিকালে প্রধানমন্ত্রী বড় অংকের বাজেট ঘোষণা করেন চট্টগ্রামের সার্বিক উন্নয়নের জন্য। তাই সিটি মেয়র, রাজউক চেয়ারম্যান অতি দ্রুত বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, আমি বিগত সংসদ নির্বাচনের পূর্বে ঘোষণা দিয়েছিলাম যে, আমি যদি নির্বাচিত নাও হই, তবুও অত্র এলাকার মানুষের পাশে থেকে জনসেবা করে যাবো।
এসময় উপস্থিত ছিলেন, পূর্ব বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, মহিলা কাউন্সিলর ফারজানা পারভীন, বাকলিয়া থানা আওয়ামীলীগ নেতা কুতুব উদ্দিন, উত্তর জেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক শফিউল আলম শফি, ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো. সেকান্দর, সাংগঠনিক সম্পাদক হাজী আবদুল মোনাফ, মো. নুরুচ্ছাফা, মো. মুছা, যুবলীগ নেতা সালাহ উদ্দিন বাদশা, খোরশেদ, হারুন, শহিদুল্লাহ, মামুন, মানিক, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হক মানিক, ছাত্রলীগ নেতা মিসবাহ মুনীর বাপ্পি, ইসমাইল উদ্দীন রুবেল, নাঈম উদ্দীন, এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা নয়ন উদ্দীন, স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মো. ইসমাইল প্রমুখ।
