নিজস্ব প্রতিবেদক::বাংলাদেশের প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী। মিঠা পানির কৃত্রিম প্রজনন কেন্দ্র এটি পারিপার্শ্বিক অবস্থা ও অবৈধ বালি উত্তোলনের কারনে হালদা নদীর পুরোনের ঐতিহ্য হারিয়েছে।
পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হয় হালদা রিভার রিসার্স ল্যাবরেটরি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার, পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী উপ-উপাচার্য প্রফেসর ড. শিরিন আক্তার এসময় উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাংলাদেশের প্রথম গবেষণা প্রতিষ্ঠান হালদা রিচার্স সেন্টার। এ গবেষণার মধ্য দিয়ে হালদার পুরোনো ঐতিহ্য ফিরে পাওয়ার আশা করা যাচ্ছে। কর্ণফুলী ও হালদা নদীতে অবৈধ বালি উত্তোলন বন্ধ করা প্রয়োজন। স্লুইচ গেট নির্মাণে হালদা ক্ষতিগ্রস্থ হচ্ছে। অবাধে মা মাছ নিধন হচ্ছে। কাপ্তাই হ্রদ থেকে সময় মত পানি প্রবেশ করতে দেয়া। ডিমের মৌসুমে মা-মাছ শিকারে সম্পূর্ন নিষেধাজ্ঞা দেয়ার আহবান জানান।
