কন্টেইনার দ্রুত ডেলিভারী নিতে চেম্বার সভাপতির আহ্বান

0

নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম বন্দরে আমদানিকৃত এফসিএল কন্টেইনারসমূহ বন্দর অভ্যন্তর হতে দ্রুত ডেলিভারী নেয়ার আহ্বান জানিয়েছেন দি চিটাগাং চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রি’র সভাপতি ও পোর্ট ইউজার্স ফোরাম’র চেয়ারম্যান মাহবুবুল আলম।

রোববার (২০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি আমদানিকারকদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, চট্টগ্রাম বন্দর ও কাস্টমস্ ২৪ ঘন্টা খোলা রাখার মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়ন এবং আমদানি-রপ্তানি কার্যক্রম দ্রুততায়ন, সহজীকরণ ও কস্ট অব ডুয়িং বিজনেস হ্রাসকরণের লক্ষ্যে এ আহ্বান জানান।

তিনি চট্টগ্রাম বন্দরের কন্টেইনারজট হ্রাসকরণে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.