নিজস্ব প্রতিবেদক, সিটিনিউজ::চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন বাংলা বাজার এলাকা থেকে ছিনতাই হওয়া সিএনজি অটোরিকশাসহ আরমান হোসেন (১৮) নামে ছিনতাইকারীকে আটক করেছে র্যাব।
রোববার(২০ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আরমান হোসেন জেলার রাউজান উপজেলার নোয়াপাড়া গ্রামের বেল্লাল হেসেনের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আমিরুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বিবার্তাকে বলেন, সিএনজি অটোরিকশা ছিনতাই করে এক ছিনতাইকারী বায়েজিদের দিকে আসছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসময় ছিনতাই হওয়া (চট্টগ্রাম থ-১১-১৩১৩) সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে বায়েজিদ থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
