পাহাড় ছেড়ে লোকালয়ে অজগর

0

মিরসরাই প্রতিনিধি::মিরসরাইয়ে পাহাড় ছেড়ে লোকালয়ে নেমে এসেছে ৮ ফুট লম্বা অজগর সাপ।

রোববার (২০ আগস্ট) সকাল ১০ টায় মিরসরাই পৌরসভার সাহাব গ্রাম এলাকার স্থানীয় কয়েকজন কিশোর প্রথমে দেখতে পায় অজগরটিকে। পরে বন বিভাগের কর্মকর্তারা অজগরটিকে মিরসরাইয়ের গোভনীয়া বিটের গভীর পাহাড়ে অবমুক্ত করেন।

প্রতক্ষ্যদর্শী ফরহাদ হোসেন (১০) জানায়, রবিবার সকালে তারা খেলতে গিয়ে একটি গাছের মগঢালে অজগরটি দেখতে পায়। পরে তারা অজগরটিকে গাছ থেকে নামিয়ে আনে।

এ ব্যাপারে মিরসরাই গোভনীয়া বিট অফিসার গোলাম কবির জানান, পাহাড়ে খাদ্যের অভাব ও তাদের বিচরণ ক্ষেত নষ্ট হয়ে যাওয়াতে প্রায়ই লোকালয়ে অজগর চলে আসে। গত কয়েক মাসে মিরসরাইয়ে এনিয়ে ৪ টি অজগর মানুষের হাতে ধরা পড়েছে।

উল্লেখ্য, মিরসরাই উপজেলার বিভিন্ন স্থানে গত দুই বছরে প্রায় ১৭-১৮ টি অজগর সাপ লোকালয়ে এসে মানুষের হাতে ধরা পড়েছে।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.