কাতার সব সময় আলোচনার জন্য প্রস্তুত

0

আন্তর্জাতিক ডেস্ক::সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশকে ক্ষমা চাইতে বলেছেন কাতারের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন মোহাম্মাদ আল আতিয়া। তিনি বলেছেন, কাতারের সঙ্গে আলোচনা শুরুর আগে অবরোধ আরোপকারী দেশগুলোর পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করতে হবে।

কাতারের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, কাতার সব সময় আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু কাতারের সার্বভৌমত্বের প্রতি অবশ্যই সম্মান প্রদর্শন করতে হবে।

কাতার মনে করে, অবরোধ আরোপের মাধ্যমে দেশটির স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি অসম্মান প্রদর্শন করেছে সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন।

গত ৫ জুন সৌদি আরবের নেতৃত্বে বাইরাইন, মিসর, সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। একইসঙ্গে এসব দেশ কাতারের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়ে স্থল, নৌ ও আকাশ পথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।

সূত্র: পার্স টুডে

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.