চট্টগ্রাম টেস্টকে ঘিরে সিএমপির ৪ নির্দেশনা

0

সিটিনিউজ ডেস্ক::আসন্ন বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি ঢাকায় অনুষ্ঠিত হবে। ‍দ্বিতীয়টি বন্দরনগরী চট্টগ্রামে। ম্যাচটি সুষ্ঠু ও নির্বিঘ্নে পরিচালনার এবং নিরাপত্তা নিশ্চিত করতে চার ধরণের নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বৃহস্পতিবার দুপুরে সিএমপির হেডকোয়ার্টারে আয়োজিত এক সভায় নির্দেশনা দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার ইকবাল বাহার।

নির্দেশনার মধ্যে রয়েছে- ব্যাগ, ব্যাকপ্যাক, বোতল, ক্যান, সফট ড্রিংকস, টিফিন বক্স, ক্যামেরা, পানির বোতল অর্থাৎ কোনো প্রকার খাবার ও পানীয় নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না। পাশাপাশি চাকু, ছুরি, ধারালো অস্ত্র, লাঠি, পাথর, কোনো প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস, ক্যাবল বা তার নিয়েও স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না। তবে লাঠিবিহীন জাতীয় পতাকা, প্লাকার্ড নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে।

সভায় সিএমপির উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বিসিবি, বিভাগীয় কমিশনার, সিডিএ, র‌্যাব-৭, জেলা প্রশাসন, ভেনু ম্যানেজার, ডিজিএফআই, এনএসআই, চমেক হাসপাতাল, ওয়াসা, এপিবিএন, বাংলাদেশ রেলওয়ে, বিভাগীয় তথ্য অফিস, পিডিবি, সিভিল সার্জন, বিআরটিএ, এয়ারপোর্ট ম্যানেজার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, হোটেল রেডিসন ব্লু’র প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.