ত্বকের উজ্জ্বলতা বাড়াতে মধুর ব্যাবহার

0

লাইফস্টাইল, সিটিনিউজ ডেস্ক :: মধু এমন একটি প্রাকৃতিক উপাদান যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ত্বক নরম রাখে, বলিরেখা ও কালচে ভাব দূর করে। এ ছাড়া ব্রণের জীবাণু ধংস করতেও মধু বেশ কার্যকর।

অল্প সময়ে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে মধুর কোনো বিকল্প নেই।

♦ মধু ও লেবুর রস

১ চা চামচ মধুর সঙ্গে ১ চা চামচ লেবুর রস মিশিয়ে ২০ মিনিট মুখ ম্যাসাজ করুন। এরপর ২০ মিনিট অপেক্ষা করুন।

হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন দেখবেন, আপনার ত্বক এক নিমিষেই উজ্জ্বল হয়ে যাবে।

মধু ও মিল্ক ক্রিম

১ টেবিল চামচ মধুর সঙ্গে ১ চা চামচ মিল্ক ক্রিম একসঙ্গে মিশিয়ে ১৫ মিনিট ম্যাসাজ করুন।

এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বক উজ্জ্বল করার পাশাপাশি ত্বকের বলিরেখা দূর করে।

♦ মধু ও টকদই

১ টেবিল চামচ মধুর সঙ্গে ১ টেবিল চামচ টকদই মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট অপেক্ষা করুন।

এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি তৈলাক্ত ত্বকের জন্য বেশ কার্যকর।

এ ছাড়া ত্বকের ব্রণ দূর করতেও এই প্যাক ব্যবহার করতে পারেন।

♦ মধু ও পেঁপে

টুকরো পেঁপের সাথে দুই চটকে নিয়ে এর সঙ্গে ২ চা চামচ মধু মিশিয়ে ঘন প্যাক তৈরি করুন।

এই প্যাক মুখে লাগিয়ে হালকাভাবে ম্যাসাজ করুন। ১৫ মিনিট পর মুখ ভালো করে ধুয়ে ফেলুন।

এটি শুষ্ক ত্বকের জন্য বেশি উপকারী। এ ছাড়া বয়সের ছাপ দূর করতেও এই প্যাক ব্যবহার করতে পারেন।

♦ মধু ও কলার প্যাক

১ টেবিল চামচ মধুর সঙ্গে সামান্য কলা চটকে নিয়ে প্যাক তৈরি করুন। ২০ মিনিট ম্যাসাজ করুন।

এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বকের কালচে ভাব দূর করে।

♦ মধুর স্ক্রাব

১ টেবিল চামচ মধুর সঙ্গে ১ চা চামচ চিনি মিশিয়ে ১০ মিনিট মুখে ম্যাসাজ করুন। এবার মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগান।

এটি ত্বকের মরা কোষ দূর করে ত্বককে উজ্জ্বল করে।

♦ মধু, গোলাপজল ও হলুদের গুঁড়ো

১ টেবিল চামচ মধু, কয়েক ফোঁটা গোলাপজল ও সামান্য হলুদের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে মুখে লাগান।

১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বককে নিমিষেই উজ্জ্বল করবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.