চুয়েট ডিবেটিং সোসাইটির সাধারণ সভা অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) -এর ডিবেটিং সোসাইটির বার্ষিক সাধারণ সভা ২৪শে আগস্ট বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

পশ্চিম গ্যালারিতে আয়োজিত উক্ত অনুষ্ঠান এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সম্মানিত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয় এর রেজিস্ট্রার(অতিরিক্ত দায়িত্ব) ও চুয়েট ডিবেটিং সোসাইটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী এবং চুয়েট ডিবেটিং সোসাইটির উপদেষ্টা ড. উজ্জ্বল কুমার দেব।

আরো উপস্থিত ছিলেন চুয়েট ডিবেটিং সোসাইটির ২০১৬-১৭ সেশনের চীফ মডারেটর ড. আজাদ হোসেন। চুয়েট ডিবেটিং সোসাইটি ২০১৬-১৭ সেশনের সভাপতি ধ্রুব নাগ এর সভাপতিত্বে উক্ত সভায় ২০১৬-১৭ সেশনে সংগঠনের বার্ষিক ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়।

উক্ত সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন চুয়েট ডিবেটিং সোসাইটি ২০১৬-১৭ সেশনের সাধারণ সম্পাদক মাকসুদ রহমান চৌধুরী(সোপান) এবং আর্থিক প্রতিবেদন পেশ করেন যুগ্ম অর্থ সম্পাদক সেলিম আহমেদ। পরবর্তীতে বিদায়ী ২০১৬-১৭ কমিটির সদস্যদের হাতে স্মারক তুলে দেন সভার প্রধান অতিথি মাননীয় উপাচার্য মহোদয়।

তিনি বলেন, “মননে, মেধায় ও চর্চায় চুয়েট ডিবেটিং সোসাইটি বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোর মধ্যে বিশেষ স্থান দখল করে রয়েছে। আঞ্চলিক ছাড়াও জাতীয় অঙ্গনে চুয়েট ডিবেটিং সোসাইটি যেভাবে বিশ্ববিদ্যালয়ের নাম ছড়িয়ে দিচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। বিদায়ী ২০১৬-১৭ কমিটিকে সফলভাবে মেয়াদ সম্পন্ন করার জন্য ধন্যবাদ এবং শুভকামনা তাদের ভবিষ্যত জীবনের জন্য।আর নতুন কমিটিকে অভিনন্দন এবং আশা করি তাদের নেতৃত্বে চুয়েট ডিবেটিং সোসাইটির উত্তরোত্তর সাফল্য অব্যাহত থাকবে।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.