চট্টগ্রাম বন্দরের ৩ কর্মকর্তা আটক

0

নিজস্ব প্রতিবেদক::সরকারি টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম বন্দরের তিন কর্মকর্তা আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- চট্টগ্রাম বন্দরের সহকারী পরিবহন পরিদর্শক মো. মনোয়ার হোসেন, উচ্চমান বহি. সহকারী নুরুল ইসলাম চৌধুরী ও পুলক কান্তি দাশ।

বিষয়টি নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবু সাঈদ জানান, ৭০ লাখ টাকা মূল্যের ১৪টি কন্টেইনারে করে চট্টগ্রাম বন্দরে আসা ৪০৪ মেট্রিক টন ক্রুড গ্লিসারিন জব্দের পর তা নিলামে বিক্রি করেন তারা।

কিন্তু নিলামের টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে নিজেরাই আত্মসাত করেন এমন অভিযোগ নগরীর হালিশহর থানায় মামলা দায়েরের পর তাদের আটক করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.