দ্রুত হবে ধর্ষণ মামলার বিচার: আইনমন্ত্রী

0

সিটিনিউজ ডেস্ক::ধর্ষণ মামলার বিচারকাজ দ্রুততার সঙ্গে নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘ধর্ষণ মামলা যাতে দ্রুত নিষ্পত্তি হয়, সেজন্য প্রসিকিউশনকে নির্দেশ দিয়েছি। এর জন্য যা যা দরকার তারা যেন তা করে। ধর্ষণের মামলা পরিচালিত হয় নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে। মামলাগুলো যাতে দ্রুত সম্পন্ন হয়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।’

২৫ আগস্ট টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে গণধর্ষণের পর হত্যার শিকার রূপার মামলার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘রূপা ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িতরা স্বীকার করেছে যে তারা এ ঘটনা ঘটিয়েছে। অভিযোগপত্র যখনই আসবে তখন থেকেই যেন বিচার শুরু হয়, সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। যেদিনই তদন্ত প্রতিবেদন আদালতে জমা হবে, সেদিন থেকেই বিচার শুরু হবে। এই হত্যার বিচার দ্রুত এবং তড়িৎ করার জন্য নির্দেশ দিয়েছি। এই সমস্ত মামলার বিচার ডিউ টু প্রসেস অনুযায়ী চলবে।’

দেশের আইনশৃঙ্খলার বিষয়ে মন্ত্রী বলেন, ‘এবারের ঈদে মানুষের যাতায়াত ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সবই ভালো ছিল, মানুষ খুব সুন্দরভাবে ঈদ উদযাপন করেছে।’

মিয়ানমারে নির্যাতিত রোঙ্গিাদের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের ঘটনা দুঃখজনক। অমানবিক। এই বিষয়টির প্রতি বিশ্বাবাসীর নজর দেওয়া উচিত। জাতিসংঘের এগিয়ে আসা উচিত। এর একটি সুরাহা প্রয়োজন। অতি দ্রুত সুরাহা করা হোক। জাতিসংঘের ব্যবস্থা নেওয়া উচিত।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.