পুলিশ কর্মকর্তার নামে ফেসবুকে প্রতারণা, গ্রেফতার ১

0

নিজস্ব প্রতিবেদক:: সাবেক সিএমপি পুলিশ কমিশনার, জনাব মোহাঃ আবদুল জলিল মন্ডল এর নামে একাধিক ভুয়া ফেইসবুক আইডি খুলে মসজিদ মাদ্রাসা নির্মান, চাকুরী প্রদান, সরকারী জব্দকৃত মোটরবাইক বিক্রয় ইত্যাদি নামে প্রতারণা করে অর্থ আত্মসাৎ এর অভিযোগে রনি (২০) নামের একজন কে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।

রোববার (৫ অক্টোবর) ভোরে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের এডিসি (ডিবি-বন্দর) জনাব আবু বকর সিদ্দিক এবং এসি (ডিবি-বন্দর) আসিফ মহিউদ্দীন এর নেতৃত্বে একটি টিম ফেনীর দাগনভূঁইয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

দীর্ঘদিন যাবৎ অভিযোগ, সাবেক সিএমপি পুলিশ কমিশনার জনাব মোহাঃ আবদুল জলিল মন্ডল বিপিএম এর নামে ভুয়া ফেইসবুক আইডি খুলে সাধারণ জনগণকে প্রতারিত করা হচ্ছে।

এ সংক্রান্তে গতকাল ৪ অক্টোবর জনৈক সুমন বাদী হয়ে ইপিজেড থানায় একটি মামলা দায়ের করেন। বিভিন্ন ভিকটিমের প্রতারণার মৌখিক অভিযোগের প্রেক্ষিতে গত ৩/৪ মাস যাবৎ দেশের বিভিন্ন জায়গায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা সোর্স নিযুক্ত করা হয়। গত সেপ্টেম্বর মাসে চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় অভিযান করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়। এরই ধারাবাহিকতায় গত রাত ফেনী শহর এবং দাগনভূঁইয়া থানা এলাকায় অভিযান চালিয়ে রনি (২০) নামের এক মোবাইল ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দ করা হয় তার ০২টি মোবাইল ও ০৫টি সিম।

গ্রেফতারকৃত রনিকে জিজ্ঞাসাবাদে জানা যায় কাতার প্রবাসী জনৈক নজরুল এর নির্দেশে আটককৃত রনি সংগ্রহকৃত অর্থ বিভিন্ন নাম্বারে বিকাশ করে দিত। নজরুলের সাথে ফোনে যোগাযোগ করে জানা যায় কাতার প্রবাসী জনৈক আতাউর (চরপাথরঘাট, কর্ণফুলী) জনাব মোহাঃ আবদুল জলিল মন্ডল বিপিএম এর নামে ভুয়া ফেইসবুক আইডি খুলে দেশের বিভিন্ন লোকজনের কাছ থেকে প্রতারণা করে অর্থ আদায় করে দাগনভূঁইয়া রনির কাছে পাঠাত। আতাউর এর সাথে যোগাযোগ করা হলে সে দোষ স্বীকার করে ভুয়া ফেইসবুক আইডি খুলেছেন মর্মে স্বীকার করে।

 

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.