এন.এম.এম.জে কলেজ ছাত্রলীগের আনন্দ মিছিল

0

সিটিনিউজ ডেস্ক :   সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ৭মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি প্রদান করায় ৪ নভেম্বর শনিবার বাকলিয়া শহীদ এন.এম.এম.জে বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশে অনুষ্টিত হয়েছে।

বাকলিয়া শহীদ এন.এম.এম.জে ডিগ্রী কলেজ ছাত্রলীগের আহবায়ক আজমির শাহ’র সভাপতিত্বে এবং হোসাইন মোহাম্মাদ আবদুল্লাহ ও রকি ভট্টাচার্য্য’র সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ৩৫ নং বক্সিরহাট ওর্য়াড আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ ইউছুপ,৩৫ নং বক্সিরহাট ওর্য়াড ছাত্রলীগের সাবেক আহবায়ক ও ওর্য়াড যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক রায়হান, ওমরগণি কলেজ ছাত্রলীগের সাবেক নেতা মো. সালাউদ্দিন, আরো উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগ নেতা বাপ্পু, আবিদ, আরিফ, আরমান, কায়ছার, রাশেদ, জনি, ইসমাইল, সোয়েব, অভিজিত, জাহেদ প্রমূখ।

সমাবেশে প্রধান অতিথি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ৭মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি প্রদান করায় বাঙ্গালী জাতির জন্য আরেকটি বিজয়। এটা স্বাধীনতা ও ষোলই ডিসেম্বরের বিজয়ের মত বাংলাদেশের মানুষের একটা বড় অর্জন ।

তিনি বলেন, জাতীর জনক বঙ্গবন্ধুর গড়া এই বাংলাদেশ আবারো বিশ্বেবাসীর নতুন ভাবে পরিচিতি লাভ করেছে। বঙ্গবন্ধু কোন সময় অন্যায়ের কাছে মাথা নত করেনি। আমরা তার সৈনিক হিসেবে অন্যায়ের কাছে মাথা নত করবে না। ছাত্রলীগ জম্ম থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে গেছেন। তাই বঙ্গবন্ধুর পথ অনুসরণ করে মানব জাতির কল্যাণে ছাত্রলীগকে এগিয়ে আসতে হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.