রেস্টুরেন্টের স্বাদের থাই স্যুপ বাড়িতেই

0

জেসমিন আকতার,সিটিনিউজ :: রেস্টুরেন্টে খেতে গেলে প্রায় সবাই থাই স্যুপ অবশ্যই অর্ডার করেন অন্য খাবারের সাথে। এটি খেতে এতো মজা যে মনে হয় বানানো না জানি কত কঠিন! বানানো আসলেই কঠিন হবে যদি না আপনি সঠিক পদ্ধতিটা জেনে থাকেন। বাসায় সহজেই রেস্টুরেন্টের মত থাই স্যুপ বানিয়ে তাক লাগিয়ে দিন সবাইকে।

যা যা লাগবে-

মুরগীর স্টক ২.৫ (আড়াই) কাপ,

মুরগীর মাংস ১/৪ কাপ,

চিংড়ি মাস ১/২ কাপ,

টমেটো সস ২ টেবিল চামচ ,

ডিমের কুসুম ২ টা,

কনফ্লাওয়ার ১.৫ (দেড়) টেবিল চামচ,

চিনি ১ টেবিল চামচ,

লবন ১.৫ (দেড়) চা চামচ,

টেস্টিং সল্ট ১/৪ চা চামচ,

লেবুর রস আধা চা চামচ,

কাঁচা মরিচ ২ টা,

লেমন গ্রাস।

প্রস্তুতপ্রণালি-

ডিমের কুসুম ২ টা ফেটে নিন ।

কনফ্লাওয়ার ২ টেবিল চামচ আলাদা করে মুরগীর স্টক এ গুলিয়ে নিন ।

কাঁচামরিচ ২টা লম্বা করে কেটে ২ ভাগ করে নিন।

থাই সুপ তৈরির অন্যতম একটি উপাদান লেমন গ্রাস । এর কারনেই সুপ এ একটা সুন্দর সুবাস আসে ।  লেমন গ্রাস এর গোড়ার দিকটাতেই বেশি সুবাশ পওয়া যায় এটি লম্বা টুকরা টুকরা করে কেটে নিন। বাজারে কিংবা যেকোন সুপার শপে লেমন গ্রাস পাওয়া যায়।

এখন মুরগীর স্টক এ চিংড়ি, মুরগীর মাংস কুচি, চিনি এক টেবিল চামচ, লেবুর রস আধা চা চামচ, ডিম, টমেটো সস, টেস্টিং সল্ট, লেমন গ্রাস, কাঁচা মরিচ এবং গুলানো কর্নফ্লাওয়ার সকল উপকরন ভালো ভাবে মেশাতে হবে ।

এবার চুলায় একটি পাত্রে মিশ্রনটি ঢালুন । একদম অল্প আচেঁ রান্না করুন এবং নাড়তে থাকুন চুলার আগুন বেশি বাড়ানো যাবে না, বেশি আগুন হলে থাই স্যুপ ফেটে যাবে । এভাবে রান্না করুন যতক্ষন পর্যন্ত মাংস সিদ্ধ না হয়।

এরপর নামিয়ে হালকা ঠান্ডা কিংবা গরম থাকতেই পরিবেশন করুন। পরিবেশনের সময় আপনার পছন্দমতন ধনে পাতাসহ অন্যন্য পাতা দিয়ে সুন্দরভাবে পরিবেশন করতে পারেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.