নিজস্ব প্রতিবেতক:: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর আশু রোগ মুক্তি কামনায় আজ বাদ আছর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল মোসাফির খানা জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
মসজিদের খতিব আলহাজ্ব জালাল উদ্দিন আজহারীর পরিচালনায় অনুষ্ঠিত এই ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন, সহ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী, এম এ রশিদ, উপদেষ্টা হাজী সফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, দপ্তর সম্পাদক হাসান মাহমুদ শমসের, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, কৃষি সম্পাদক আহমেদুর রহমান সিদ্দিকী, ত্রাণ ও সমাজকল্যাণ কল্যাণ সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন, ধর্ম সম্পাদক হাজী জহুর আহমদ, শ্রম সম্পাদক আবদুল আহাদ, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, সাংষ্কৃতিক সম্পাদক আবু তাহের, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: ফয়সাল ইকবাল চৌধুরী, উপ প্রচার সম্পাদক শহিদুল আলম, নির্বাহী সদস্য এম এ জাফর, নুরুল আলম, মোহাম্মদ ইয়াকুব, আলহাজ্ব আবুল মনসুর, কামরুল হাসান ভুলু, গাজী শফিউল আজিম, নুরুল আবছার মিয়া, হাজী দোস্ত মোহাম্মদ, বখতেয়ার উদ্দিন খান, সৈয়দ আমিনুল হক, মহব্বত আলী খান, আহমেদ ইলিয়াস, সাইফুদ্দিন খালেদ বাহার, জাফর আলম চৌধুরী, আবদুল লতিফ টিপু, হাজী বেলাল আহমেদ, যুবলীগ প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, থানা আওয়ামী লীগের ছিদ্দিক আলম, আলহাজ্ব শাহাবুদ্দিন আহমদ, মোহাম্মদ আবু তাহের, মোমিনুল হক, এম এ হালিম, শফিউল আলম ছগির, ওয়ার্ড আওয়ামী লীগের হাজী আলী বক্স, নুরুল আজিম নুরু, আবুল হাশেম বাবুল, শামসুল আলম, আবুল কাসেম, মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ ইসকান্দর, হাসান মুরাদ, এডভোকেট আউয়ুব খান, আবদুল মান্নান, আবদুল হান্নান, মোছলেম উদ্দিন, আবদুল মালেক, দিলদার খান দিলু, ফয়েজুল্লাহ বাহাদুর, হাবিবুর রহমান চৌধুরী।
দোয়া ও মিলাদ মাহফিল পূর্ব দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন বলেন- আগামীকাল থেকে প্রতিটি থানা ও ওয়ার্ডে প্রিয় নেতা মহিউদ্দিন চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া মিলাদ মাহফিল কর্মসূচি পালিত হবে। অনান্য ধর্মাবলম্বীদের মন্দির গীর্জা ও প্যাগোডায় প্রার্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আমরা প্রত্যাশা করি আমাদের প্রিয় নেতা সুচিকিৎসা নিয়ে সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে অবশ্যই আসবেন।
