নিজস্ব প্রতিবেদক::বন্দর নগরী চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল মোড়ে অভিযান পরিচালনা করে একটি একনলা বন্দুক, এক রাউন্ড কার্তুজ, একটি কালো ব্যাগ ও একটি সিএনজিসহ (চট্ট মেট্রো-থ-১১) এক আসামী’কে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত ডাকাত মিজানুর রহমান (২৮) নোয়াখালী জেলার চরজব্বর থানার আব্দুর রশিদের বাড়ি
মৃত আবুল বাশারের ছেলে।
সোমবার (১৩ নভেম্বর) ১১ টায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক জনাব আব্দুর রহিম ও পুলিশ পরিদর্শক জনাব মোঃ ইলিয়াছ খান’দ্বয়ের নেতৃত্বে এসআই/মোঃ কামাল হোসেন, এসআই/মোঃ লিয়াকত আলী, এসআই/ইমাম হোসেন এবং সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল মোড়ে অভিযান পরিচালনা করে একটি একনলা বন্দুক, এক রাউন্ড কার্তুজ,একটি কালো ব্যাগ ও একটি সিএনজি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, উদ্ধারকৃত অস্ত্র-গুলি তাহার নিজ এলাকা হতে সংগ্রহ করতঃ বিক্রয় করার উদ্দেশ্যে পরিবহন করিতেছিল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
