এয়ারপোর্ট রোডের সৌন্দর্র্য বর্ধনে জিপিএইচ ইস্পাত

0

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন তাঁর ক্লিন ও গ্রিন সিটির ভিশন বাস্তবায়নে কর্পোরেট হাউস সহ নগরবাসীর সহযোগিতা প্রত্যাশা করে

নগরীর এয়ারপোর্ট রোডের ৭ হাজার ৫ শত ফুট মিড আইল্যান্ড সৌন্দর্য বর্ধন  জিপিএইচ গ্রুপ এগিয়ে আসায় তাদেরকে অভিনন্দন জানান।

মেয়র বলেন, প্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে জিপিএইচ গ্রুপ সৌন্দর্য বর্ধন করছেন। ্এতে এয়ারপোর্ট রোড নতুন সাজে সাজবে। প্রসঙ্গক্রমে মেয়র বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ক্লিন ও গ্রিন সিটি বাস্তবায়ন কার্যক্রমে অনেক প্রতিষ্ঠান ও কর্পোরেট হাউস সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

মঙ্গলবার (১৪ নভেম্বর ) বিকাল ৩ টায় মেয়র দপ্তরে এয়ারপোর্ট রোডের সৌন্দর্র্য বর্ধন সংক্রান্ত বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও জিপিএইচ ইস্পাতের মধ্যকার এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে মেয়র এ আহবান জানান।

তিনি বলেন, ২০১৮ সনের মধ্যে চট্টগ্রাম নগরীকে পরিবেশ বান্ধব, দৃষ্টিনন্দন, বাসোপযুগি একটি নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। এ প্রসঙ্গে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিজস্ব অর্থায়নে এয়ারপোর্ট রোডে নতুন ৩টি ব্রিজকে বিউটিফিকেশনের আওতায় আনায়নের লক্ষ্যে ৩ কোটি টাকা ব্যয় করবে। এ লক্ষ্যে ইতোমধ্যে টেন্ডার আহবান করা হয়েছে।

এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, জিপিএইচ ইস্পাত গ্রুপের এমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলমাস শিমুল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমেদ, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর,জিপিএইচ ইস্পাত গ্রুপের মিডিয়া এডভাইজার অভিক উসমান, জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, জিপিএইচ ইস্পাত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মসূচীতে ভ্যানগাড়ী প্রদান করে সহযোগিতার হাত প্রসারিত করেছিল।

এছাড়াও এয়ারপোর্ট রোডটির সৌন্দর্য বর্ধন কাজের আর্কিটেকচেরাল ডিজাইনার সংস্থা পিটুপি এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এমওইউতে স্বাক্ষর করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষে মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং জিপিএইচ ইস্পাত এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.