যুবককে কুপিয়ে হত্যা

0

সিটিনিউজবিডি :  চট্টগ্রামে মো. আজিজ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নগরীর সদরঘাট কদমতলী এলাকায় রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আজিজ বোয়ালখালী উপজেলার চর খিজিরপুর এলাকার মোহাম্মদ সৈয়দুল হকের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জহির উদ্দিন দ্য রিপোর্টকে জানান, সকালে কদমতলী এলাকায় গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে পড়েছিলেন আজিজ। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। কয়েকজন পথচারী উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.