ঘোড়ামারা আজিজসহ ৬ জনের ফাঁসির আদেশ!

0

সিটিনিউজ ডেস্ক :: একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা ও গাইবান্ধার সাবেক সংসদ সদস্য আবু সালেহ মুহাম্মদ আব্দুল আজিজ মিয়া ওরফে ঘোড়ামারা আজিজসহ ৬ জনের ফাঁসি দিয়েছে ট্রাইব্যুনাল।

বুধবার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেন।

আজিজ ছাড়া অন্য আসামিরা হলেন- মো. রুহুল আমিন ওরফে মঞ্জু (৬১), মো. আব্দুল লতিফ (৬১), আবু মুসলিম মোহাম্মদ আলী (৫৯), মো. নাজমুল হুদা (৬০) ও মো. আব্দুর রহিম মিঞা (৬২)। তবে আসামিরা পলাতক রয়েছে।

এর সকাল থেকে ১৬৬ পৃষ্ঠার রায় পড়া শুরু করেন। বেলা পৌনে ১২টার দিকে সংক্ষিপ্ত রায় পড়া শেষ হয়। মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, নির্যাতন, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের তিনটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে ছয় আসামির বিরুদ্ধে। অভিযোগের সবগুলোই প্রমাণিত হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.