সাইফুল উদ্দীন, রাঙামাটি::বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের অপসারিত কার্যনির্বাহী কমিটির বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতি অভিযোগ মিথ্যা ও বানোয়াট মন্তব্য করে এবং রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট’র সভাপতি স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির স্বপক্ষে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের অপসারিত কার্যনির্বাহী কমিটি।
বৃহস্পতিবার সকালে রাঙামাটির একটি অভিজাত রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন অপসারিত ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম চৌধুরী, সেক্রেটারী এম বখতিয়ার উদ্দিন, অপসারিত কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. গঙ্গা মানিক চাকমা, ম্যারিলিন মারমা মেরি, জসিম উদ্দিন।সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, রাঙামাটিতে ঘটে যাওয়া প্রাকৃতিক দূর্যোগে রেড ক্রিসেন্ট অগ্রনী ভূমিকা রেখেছিলো।
সে সময়ে ব্যয়কৃত প্রায় ১০ লক্ষ টাকার একটি বিল ছিলো যা স্বচ্ছ নয় মনে করে অপসারিত সেক্রেটারী স্বাক্ষর করেন নি। সে জন্য সে সময়ে দায়িত্বরত ইউনিট অফিসার সহ চেয়ারম্যান দূর্নীতিকে আড়াল করতে স্বেচ্ছাচারিতা মূলক আচরণ করেছে এবং গনতান্ত্রিক মনভাবের বিরুদ্ধে গিয়ে সদর দপ্তর থেকে এডহক কমিটি গঠন করে এনেছে।এ এডহক কমিটির বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রীম কোট থেকে এস্টেঅর্ডার করা হয়েছে বলেও জানান তারা। রাঙামাটি
