চুয়েটে সমমনা কর্মকর্তা কল্যাণ ফোরামের সভা অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সমমনা কর্মকর্তা কল্যাণ ফোরামের এক সভা ২৩ নভেম্বর, বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ও চুয়েটের সহকারী প্রকৌশলী আমীন মো: মুসা। স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সাধারন সম্পাদক ও সহকারী রেজিস্ট্রার মো: ফজলুর রহমান। আর্থিক বিবরণী তুলে ধরেন কোষাধ্যক্ষ ও সেকশন অফিসার মো: মহিউদ্দিন।

সভায় সার্বিক অগ্রযাত্রায় সন্তোষ প্রকাশ করা হয়। একই সঙ্গে আগামী দিনেও ঐক্যবদ্ধভাবে গঠনমূলক ভূমিকা পালন করে যাওয়ার আহ্বান জানানো হয়।

সভায় আরো বক্তব্য রাখেন চীফ টেকনিক্যাল অফিসার মোহাম্মদ হারুন, সহকারী রেজিস্ট্রার এস.এম. মোখতারুল মোস্তফা টিপু, পিএস টু ভিসি মাহমুদুল হক খোন্দকার, সহকারী প্রোগ্রামার সুদীপ তালুকদার, সেকশন অফিসার মোহাম্মদ মঈন উদ্দীন আফসার, জনসংযোগ কর্মকর্তা মো: রাশেদুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো: আবদুল কাদের, ইন্টারনেট সার্ভিস অপারেটর মো: মঈন উদ্দিন, সহকারী টেকনিক্যাল অফিসার মো: মনিরুল ইসলাম, রঞ্জন বিশ্বাস. মুহাম্মদ মোরশেদুল হক, উপ-সহকারী প্রকৌশলী মো: জিল্লুর রহমান চৌধুরী, সৈয়দ মো: রোকন উদ্দীন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা অনুরাধা মল্লিক প্রমুখ।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.