অস্ত্র-কার্তুজসহ সন্ত্রাসী আটক

0

নিজস্ব প্রতিবেদক: দশটি বিভিন্ন ধরনের দেশিয় তৈরি বন্দুক ও ৯ রাউন্ড কাতুর্জসহ একাধিক মামলার আসামী মো. শাহজাহানকে (৪২) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে কক্সবাজার জেলার মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কেরুনতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।
শাহজাহান একই এলাকার আব্দুল মাবুদ চৌধুরীর ছেলে।

মহেশখালী থানার ডিউটি অফিসার এসআই রাজু আহমেদ গাজী  জানান, অভিযান চালিয়ে দেশিয় তৈরি ৮টি এলজি, ২টি একনলা বন্দুক ও ৯ রাউন্ড কার্তুজসহ মো. শাহজাহানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.