মেয়রের সাথে বৈঠকে গণপরিবহন ধর্মঘট স্থগিত ঘোষণা

0

নিজস্ব প্রতিবেদক:: গত ৩ ডিসেম্বর থেকে ১১ দফা দাবী বাস্তবায়নের দাবীতে চট্টগ্রাম মেট্রো গণপরিবহন মালিক সংগ্রাম পরিষদের ডাকা অনির্দিষ্টকালের গণ পরিবহণ ধর্মঘট স্থগিত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এর সাথে চট্টগ্রাম মেট্রো গণপরিবহন মালিক সংগ্রাম পরিষদ ও বিআরটিএ এর কর্মকর্তাদের যৌথ সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।

সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রাম মেট্টো গণ পরিবহন মালিক সংগ্রাম পরিষদ এর ১১ দফা দাবী এবং ধর্মঘটের কারনে যে সকল মামলা সংগঠিত হয়েছে সে বিষয়ে মালিক শ্রমিক ও সরকারের যথাযথ প্রতিনিধিদের সমন্বয়ে একটি সভা আহবান করে সেখানে সিদ্ধান্ত গ্রহণ করার আশ্বাসের প্রেক্ষিতে এ ধর্মঘট স্থগিত হয়েছে।

সভায় মেয়র আ জ ম নাছির উদ্দীন শিক্ষার্থীদের পরীক্ষা এবং গণ দূর্ভোগ বিবেচনায় এনে চট্টগ্রাম মেট্রো গণপরিবহন মালিক সংগ্রাম পরিষদ এর অনির্দ্দিষ্টকালের গণপরিবহন ধর্মঘট স্থগিত করার আহবান জানালে অত্র সংগঠনের আহবায়ক বেলায়েত হোসেন বেলাল ধর্মঘট স্থগিতের ঘোষনা দেন।

সভায় বিআরটিএর ডিডি শহীদুল্লাহ, চট্টগ্রাম মেট্রো গণপরিবহন মালিক সংগ্রাম পরিষদ এর উপদেষ্টা আমজাদ হোসেন,সদস্য সচিব এস এম তৈয়ব, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সভাপতি মো. মুছা, সাধারন সম্পাদক মো. অলি আহমদ, চট্টলা পরিবহন এর সাধারন সম্পাদক জিয়া উদ্দিন শরিফ মিজান, সিটি বাস ওনার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক এম এ হাকিম, সিটি সার্ভিস ওনার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক অরুন দাশগুপ্ত ভানু, যাত্রী সেবা মালিক সমিতির সাধারন সম্পাদক মোশারফ হোসেন, জেলা হিউম্যান হলার মালিক সমিতির সাধারন সম্পাদক খুরশিদ আলম, সিটি সার্ভিস এর সভাপতি আবদুল বারেক, সিটি বাস ওনার্স এসোসিয়েশনের সভাপতি নুরুল আলম চৌধুরী, চট্টলা পরিবহনের সিনিয়র সহ সভাপতি রায়হানুল হক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেন, মালিক শ্রমিকদের সহযোগিতায় গণপরিবহনে সুশৃঙ্খল পরিবেশ সুরক্ষা করতে হবে। সকল দাবী আলোচনার ভিত্তিতে সমাধান করা হবে। জনদূর্ভোগ সৃষ্টি না করে জনগণের চাহিদা পূরনে পরিবহণ মালিকদের সচেষ্ট হতে হবে। তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ড্রাইভার প্রশিক্ষণ কোর্স চালু করা হবে এবং যাত্রী সাধারনের সুবিধার্থে ৬৬ টি স্পটে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আধুনিক সুবিধা সম্বলিত যাত্রী ছাউনী নির্মাণ করবে, অবৈধ গাড়ী চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে এবং রেজিষ্ট্রেশন ছাড়া কোন সংগঠন বৈধতা পাবে না।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.