নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়রের মরহুম আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে। একই সাথে সৎকার বাবদ প্রতি পরিবারকে আরো ৫ হাজার টাকা দেবে প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরীর পরিবার। মহিউদ্দিন চৌধুরীর পরিবারের পক্ষ থেকে এ ঘোষণা দেন রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী ও আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে ১০ জন নিহত হন।
এ ঘটনায় আহত হন অন্তত অর্ধশতাধিক। সোমবার দুপুরে নগরীর জামালখানের রীমা কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।
এ বিভাগের আরও খবর

