বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে উৎসবমুখর পরিবেশে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেছেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ।
সোমবার (১ জানুয়ারী) সকাল সোয়া ১১টায় উপজেলা সদরের গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে পাঠপুস্তক উৎসব উদ্বোধন করেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ।
এসময় তিনি বলেন, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া এ সরকারের বড় সাফল্য। এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামীতেও আওয়ামীলীগ সরকারকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে।
বিদ্যালয় মাঠে এ উৎসব আয়োজনে নতুন বই শিক্ষার্থীদের হাতে নতুন তুলে দেওয়া হয়। এসময় পৌর আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক শেখ শহীদুল আলম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কাউন্সিলর শামীম আরা বেগম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল আবেদীন নাজিম, শিক্ষক তাজুল ইসলাম, মো. আজাদ, প্রলয় চৌধুরী মুক্তি, রনি বিশ্বাস, মঞ্জুর আলম, শৈবাল দাশ, দিল আফরোজ রিতা, প্রজীব বড়–য়া, সেলিম মোহাম্মদ, নুরুল আলম, মো. জাহাঙ্গীর আলম, গোলাম ফারুখ উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব চলেছে জানিয়েছে উপজেলার শিক্ষা কর্মকর্তারা।
