জানাযা পড়তে গিয়ে ছুরিকাঘাতে নিহত

0

সিটিনিউজবিডি :   জানাযা পড়তে গিয়ে ছুরিকাঘাতে আফতাব আহমেদ (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার রাত রাত ১টার দিকে নগরীর বাকলিয়ায় আব্দুল লতিফ হাটখোলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আফতাব আহমেদ অন প্রপার্টিজ লিমিটেডের এমডি ছিলেন। তিনি নগরীর বাকলিয়া থানার মিঞা খান নগর এলাকার বেলা খাঁ সওদাগরের বাড়ির শফিক আহমেদের ছেলে।

বাকলিয়া থানার ওসি মহসিন জানান, ‘নিহত আফতাব আহমেদের সঙ্গে আব্দুল লতিফ হাটখোলা এলাকার ছৈয়দুর রহমানের একটি ভবনে ফ্লাটের ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব ছিল। গতকাল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ছৈয়দুর রহমানের মৃত্যূ হয়। আফতাব আহমেদ মৃত ছৈয়দুর রহমানের জানাযা পড়তে তার বাড়িতে গেলে ছৈয়দুর রহমানের ছোট ছেলে সাইফুর রহমান তাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই আফতাব আহমেদের মৃত্যু হয়।’

নিহতের লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকারীকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মক

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.