চবি ব্যাচ-৩১ ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি
সিটি নিউজ ডেস্ক :: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষের প্রাক্তন ছাত্রছাত্রীদের সমন্বয়ে গঠিত চবি ব্যাচ-৩১ ক্লাবের বার্ষিক সাধারণ সভা সম্প্রতি কুমিল্লা বার্ডে অনুষ্ঠিত হয়েছে।
ক্লাব সভাপতি রমজি আহমদেরে সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম পর্বে ক্লাবের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইউছূফ। এরপর পরর্বতী তিন বছরের জন্য ক্লাবের কার্যকরী পরষিদ গঠনকল্পে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমশিনের তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হয়।
কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন রমিজ আহমেদ, রাজু আহমেদ খান ও খায়রুল ইসলাম রিপন।
নির্বাচনের মাধ্যমে ক্লাবের তিনবছর মেয়াদি ১৫ সদস্যের নির্বাহী পরিষদ গঠন করা হয়।
পরিষদের সভাপতি পদে পরিসংখ্যান বিভাগের জাহিদ আক্তার এবং সাধারণ সম্পাদক পদে রাজনীতি বিজ্ঞান বিভাগের শামসুর রহমান রাকিব নির্বাচিত হন। অন্যান্য নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মো: ইউসুফ, সহ-সভাপতি মো. মুশফিকুর রহমান রাকিব, এরশাদ আনোয়ার সিদ্দিকী আজাদ, যুগ্ম সম্পাদক উম্মে হাবিবা সুমি, সাংগঠনিক সম্পাদক- মো. জাহেদুল ইসলাম মজুমদার, অর্থ সম্পাদক- রুবেল সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক- ফারহানা ইদ্রিস, সদস্য- সুব্রত সেন রাহুল, মাহফুজ আলম, ডালিয়া আফরোজ ডালু, জয়নুল টিটু, কে এম এহসানুর রহমান, আইয়ুব আলী।
এছাড়া ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লায় কার্যক্রম পরিচালনার জন্য তিনটি সহযোগী কাউন্সিল গঠন করা হয়। চট্টগ্রাম কাউন্সিলের আহবায়ক মো. ইকবাল হোসাইন, ঢাকা কাউন্সিলের আহবায়ক- মো. মোতাহারুল ইসলাম সুমন ও কুমিল্লা কাউন্সিলের আহবায়ক হিসেবে মো. মিসবাহ্উদ্দিন জাভেদকে নির্বাচিত করা হয়। সভার দ্বিতীয় পর্বে ক্লাব সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতকি অনুষ্ঠান পরিবেশন করা হয়।– বিজ্ঞপ্তি।
