ক্রীড়া প্রতিবেদক, সিটি নিউজঃঃ প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৫১৩ রানের জবাবে ৯ উইকেটে ৭১৩ রান করে ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ফলে প্রথম ইনিংসে ২০০ রানের লিড নিয়েছে দলটি। আজ শনিবার (২ জানুয়ারী) সকালে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে ফের প্রথম ইনিংসে ব্যাটিং শুরু করে শ্রীলঙ্কা। তিন উইকেটে ৫০৪ রান নিয়ে প্রথম দিন শেষ করার পর আজ সেখান থেকেই ব্যাটিংয়ে নামে দলটি।
লঙ্কান ব্যাটসম্যানদের মধ্যে আজ সেঞ্চুরি করেছেন রোশান সিলভা। ২৩০ বল খেলে ৬টি চার ও ১টি ছক্কার মারে ১০৯ রান করেন তিনি। এছাড়া দিনেশ চান্দিমাল ৮৭ রান করে আউট হয়েছেন। পরবর্তী ব্যাটসম্যানদের মধ্যে নিরোশান দিকবেলা করেন ৬২ রান। এর আগে শ্রীলঙ্কার ইনিংসে কুশল মেন্ডিস ১৯৬ ও ধনঞ্জয়া ডি সিলভা ১৭৩ রান করে আউট হয়েছিলেন।
টেস্টের প্রথম ইনিংসে মুমিনুলের ১৭৬ রানের সুবাদে বাংলাদেশ ৫১৩ রান করে। বাংলাদেশের অন্য ব্যাটসম্যানদের মধ্যে মুশফিকুর রহিম ৯২, মাহমুদউল্লাহ অপরাজিত ৮৮ এবং তামিম ৫২ রান করেছেন। লঙ্কান বোলারদের মধ্যে রঙ্গনা হেরাথ ও সুরাঙ্গা লাকমাল তিনটি করে উইকেট নেন। এছাড়া দুটি উইকেট নেন লাকসান সানদাকান।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ দল বাংলাদেশের সংগ্রহ ৩০/০। তামিমি ১৯, কায়েস ১০ রান।
