ক্রীড়া প্রতিবেদক, সিটি নিউজঃঃ ত্রিদেশীয় টেস্ট সিরিজের চট্টগ্রাম টেস্ট, সেই চির চেনা বাংলাদেশ দল। যেখানে ঘরের মাঠে শ্রীলংকানদের উইকেট ফেলতে পারছিল না। সেখানে ২৬ ওভার বল খেলতেই ৩ উইকেট খুঁইয়ে হারের মুখে পড়েছে বাংলাদেশ দল।যেখানে অসীম ধর্য্য ধারণ করে উইকেটে পড়ে থাকতে হবে সেখানে দেশের ক্রেকেটাররা বালখিল্যতার পরিচয় দিচ্ছে।
যে চিরচেনা সেই বাংলাদেশ দল।এই ব্যাটিং বান্ধব পীচে যেখানে বাংলাদেশের পর লংকানরা দাপুটে ব্যাট চালিয়েছে সেখানে মাত্র ২৬ ওভারে ৩টি মূল্যবান বিসর্জন দিয়ে এসেছে বাংলাদেশ দল।
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৫১৩ রানের জবাবে শ্রীলঙ্কা স্কোরবোর্ডে জমা করেছে ৭১৩ রান। পেয়েছে ২০০ রানের বড় লিড। এই ২০০ রানের ব্যবধানে পিছিয়ে থেকে আজ চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করেছে বাংলাদেশ।
দুদিন ধরে লাগাতার ফিল্ডিংয়ের পর ব্যাট হাতে বাংলাদেশের শুরুটা খুব একটা ভালো হয়নি। ইনিংসের ১৫তম ওভারে ১৯ রান করে সাজঘরমুখী হয়েছেন ইমরুল কায়েস।
২২তম ওভারে ৪১ রান করে তামিমও ধরেছেন সাজঘরের পথ। দিনের শেষপর্যায়ে আউট হয়ে গেছেন নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিমও। ফলে চতুর্থ দিন শেষে বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ৮১/৩। ১৮ রান নিয়ে ব্যাট করছেন মুমিনুল হক।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ এখনও শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে আছে ১১৯ রানে।প্রথম ইনিংস বাংলাদেশের খেলোয়াড়রা নিজেদের করে নিলেও ২য় ইনিংসে এসে যেন মুখ থুবড়ে পড়তে বসেছে ব্যাটিং লাইন।এখন ম্যাচ ড্র করতে চাইলে রান নয় উইকেটে পরে থাকবে হবে।সেটা পারবেতো বাংলাদেশ দল? এ কথা ক্রিকেট বোদ্ধাদের।
