রায় নিয়ে উত্তেজনায় উদ্ভিগ্ন পরীক্ষার্থীরা

0

সিটি নিউজ ডেস্কঃঃ  বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারী সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষনা করা হবে। এ রায় ঘোষনাকে কেন্দ্র করে ঢাকাসহ সারাদেশে চলছে টান টান উত্তেজনা। সবচেয়ে বেশী উদ্ভিগ্ন ও দুশ্চিন্তার মধ্যে রয়েছেন এসএসসি বা সমমানের প্রায় ২০ লাখ পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

শিক্ষাবোর্ডের পরীক্ষার সিলেবাস অনুযায়ী, বৃহস্পতিবার সাধারণ আট বোর্ডে ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা এবং খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। মাদরাসা বোর্ডে এদিন বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারিগরি বোর্ডের অধীন এদিন কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত পরীক্ষা বাতিলের পরিস্থিতি হয়নি। এ কারণে বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে না। পরীক্ষা অনুষ্ঠিত হবে কি হবে না,তা পরিস্থিতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.