চকরিয়ায় শতাধিক অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ

0

চকরিয়া প্রতিনিধি, সিটি নিউজঃঃ চকরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে শতাধিক অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে। এসময় বিভিন্ন অপরাধে দুই ব্যক্তিকে অর্থদন্ড দেন ভ্রাম্যমান আদালত। আজ বুধবার ( ৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উচ্ছেদ অভিযানে চালানো হয়।
জানা যায়, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের নেতৃত্বে আজ বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চকরিয়া পৌরশহরে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত বিভিন্ন অপরাধের দায়ে এক লক্ষ টাকা জরিমানা সহ দুইটি গাড়ি জব্ধ করেছেন। এসময় উপস্থিত ছিলেন চকরিয়া থানার এসআই আবদুল খালেক।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নূরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান বলেন, আইনশৃঙ্খলা কমিটির সভার সিন্দ্বান্ত মোতাবেক যানজট ও ফুটপাত দখলমুক্ত করার জন্য অভিযান চালিয়ে ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।

ভ্রাম্যমান আদালতের অভিযান ২টি গাড়ি জব্দ, অবৈধভাবে গ্যাস বিক্রি ও অবৈধভাবে গাড়ি পার্কিং করার দায়ে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.