শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজারঃঃ কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া গয়ালমারা এলাকায় শ্যামলী বাস ও মাইক্রোবাস এর মুখোমুখী সংঘর্ষে ৪ জন নিহত এবং ৫ জন গুরুতর আহত হয়েছে ।
আজ শনিবার (৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চকরিয়ার স্বাস্থ্য কমপ্লেক্সে ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ শনিবার সকালে কক্সবাজারগামী যাত্রীবাহি একটি শ্যামলী পরিবহণের সাথে চট্টগ্রামুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে ৩ জন ও হাসপাতালে নেয়ার পথে ১ জন মারা যায়।
নিহতরা হলেন-কক্সবাজার উখিয়া উপজেলার নোহা’র চালক শহিদুল করিম (৩৫), উখিয়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র সাহাবউদ্দিন (২০)। বাকিদের পরিচয় নিশ্চিত হতে পারেনি বলে জানিয়েছে পুলিশ।
আহতদের চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘটনার পর পরই বাসের চালক পালিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত বাস দুইটি জব্দ করা হয়েছে।
